Thursday, 5 February 2015

ভালোবেসো ঐ পারে

ভালোবেসো ঐ পারে
মোঃরুহুল আমিন
========================
ও আমার ভালোবাসার বন্ধুরে-
ভালোবেসো একটু এই আমারে
আমার মরনের পরে।
ভাবছো তুমি এই আমারে,
পাবে কোন ধরণী পরে
আমার মরণের পরে।
যদি জমে এক বিন্দু মোর তরে,
তোমার ঐ সুন্দও হৃদয় মাঝারে,
যেও ঐ উঠানে গভীর রাতরে,
দেখবে ঐ আকাশে জ্বল জ্বল করে,
জ্বলছি আমি তোমার ভালোবাসার তরে।
ভালোবাসো আর না বাসো তুমি আমারে
আশা করি পাবো আমি তোমারে,
আমার আপন করে ঐ পরপারে।

সুখ দুঃখের কাব্য

:::::::::::::::::::::::::::::::::::::::
====================
:::::::::::::::::::::::::::::::::::::::
সুখ দুঃখের কাব্য
রুহুল আমিন
[][][][][][][][][][][][][][][][][][][][][][][]
জানি, থামবে না তোমার মন এই মনের বাঁকে
বেদনার আগুন জ্বলছে এই বুকে
প্রিয়া, থাকো একা থাকো তুমি সুখে
একা একাই মরবো আমি ধুকে ধুকে

চাইবো না ভাগ তোমার সুখের
বলবো না কখনো ভাগ নাও এই দুখের
তুমি ছিলে আছো থাকবে হৃদয়ে আমার
দুঃখটাই হবে স্মৃতি এই হারানো প্রেমের

চাইবো না ভালোবাসা আসবো না আর
স্পন্দন তুমি এই বিক্ষত বুকের
জেনে রেখো তুমি পৃথিবী আমার
একটাই কাব্য তুমি এই ছেড়া বুকের পাতার।