আমার লিখাগুলো সব কিছুই আমার ভালোবাসাকে নিয়ে লিখা। সে আমার কবিতার ছন্দ। আর তাহার মাঝেই আমি আমার পৃথিবী দেখতে পায়।
Showing posts with label প্রেম. Show all posts
Showing posts with label প্রেম. Show all posts
Thursday, 5 February 2015
গোধুলির বেলায়
===========
===========
গোধুলির বেলায়
মোঃরুহুল আমিন
[][][][][][][][][][][][][][][][][][][][][]
দেখেছিলাম ঐ গোধুলির বেলায়
নেমেছিলো চাঁদ পথের ধুলায়
ভরেছিলো পথ তাই পূর্ণিমায়
উঠেছিলো চাঁদ তখন দিনের আলোয়।
সাদাকালো দিন হলো রঙিন
বেদনার কালো আজ হয়েছে মলিন
প্রাণ হীন দেহে যেন ফিরে এলো প্রাণ
মনে মনে বাজে তাই তাহারই গান।
সবই যে আজ ভালো লাগে যেদিকে তাকাই
জানি না কি যাদু করেছে চাঁদটা আমায়
তাইতো তাকে নিয়ে গান গেয়ে যায়
হৃদয় আকাশে তাকে দিয়ে ঠাই।
প্রেমের মাতাল
---------------
প্রেমের মাতাল
মোঃরুহুল আমিন
[][][][][][][][][][][][][][][][][][][][][]
প্রেমের নেশায় মাতাল আমি
তাই পৃথিবী জেনেছে সে কথা
আমার ভালোবাসা শুধু তুমি
তোমার মাঝেই সব পূর্ণতা।
মাতলামি ঢেকে রাখা যায় না
ঢেকে রাখা যায় না প্রেমের পাগলামি
তাইতো তারায় তারায় রটে গেছে
প্রেমের নেশায় মাতাল আমি।
যখন চোখ রাখি মনের আয়নায়
দেখি তোমার ঐ মুখ
মাতলামি তখন আরো বেড়ে যায়
সুখের ছোয়ায় ভরে যায় বুক।
*************************
গল্পের অদৃশ্য মেয়ে
----------------------
----------------------
গল্পের অদৃশ্য মেয়ে
মোঃরুহুল আমিন
--------------------------------
কিছু দৃশ্য আর কিছু অদৃশ্য
কিছু স্বপ্ন আর কিছু কল্পনা দিয়ে
জীবন আমার এক বাস্তব গল্প
যে গল্প সাঁজিয়েছি শুধু তাকে নিয়ে।
বাস্তব দৃশ্যে আমি মানুষ
বেঁচে আছি অনেক স্বপ্ন নিয়ে
এই বাস্তব গল্পে চলে আসে সেই
গল্পের অদৃশ্য মেয়ে ।
যখন বিভোর থাকি ঘুমের ঘোরে
নিরবে আসে সে স্বপ্নের সিঁড়ি বেয়ে
গোপনে বসত করে এই অন্তরে
সেই গল্পের অদৃশ্য মেয়ে।
আমার এই রাস্তব গল্পে আসল চরিত্র সে
গল্পের যত কথা গান কবিতা তাকে নিয়ে
সে যদিও নেই আমার বাস্তব জীবনে
তাই তো সে গল্পের অদৃশ্য মেয়ে।
মোঃরুহুল আমিন
--------------------------------
কিছু দৃশ্য আর কিছু অদৃশ্য
কিছু স্বপ্ন আর কিছু কল্পনা দিয়ে
জীবন আমার এক বাস্তব গল্প
যে গল্প সাঁজিয়েছি শুধু তাকে নিয়ে।
বাস্তব দৃশ্যে আমি মানুষ
বেঁচে আছি অনেক স্বপ্ন নিয়ে
এই বাস্তব গল্পে চলে আসে সেই
গল্পের অদৃশ্য মেয়ে ।
যখন বিভোর থাকি ঘুমের ঘোরে
নিরবে আসে সে স্বপ্নের সিঁড়ি বেয়ে
গোপনে বসত করে এই অন্তরে
সেই গল্পের অদৃশ্য মেয়ে।
আমার এই রাস্তব গল্পে আসল চরিত্র সে
গল্পের যত কথা গান কবিতা তাকে নিয়ে
সে যদিও নেই আমার বাস্তব জীবনে
তাই তো সে গল্পের অদৃশ্য মেয়ে।
Subscribe to:
Posts (Atom)
